ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৯:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৯:৩৭:৩৭ অপরাহ্ন
কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে কেশরহাট পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।রোববার ৯ই মার্চ কেশরহাট বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৭ মার্চ সন্ধ্যায় কেশরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাঁকোয়া মহল্লার ঈদগাহ বড় মসজিদে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল। সভায় উভয় পক্ষ থেকে চারজন করে প্রতিনিধি উপস্থিত থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বলে জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল, কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ওমর ফারুক, স্থানীয় যুবদল নেতা আব্দুল করিম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রতিনিধি হিসেবে উপস্থিত হন।

বক্তব্যে অভিযোগ করা হয়, আলোচনার নির্ধারিত স্থানে আগে থেকেই জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় ও বহিরাগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এতে স্বাভাবিক আলোচনা সম্ভব নয় বলে বিএনপির প্রতিনিধিরা জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ সময় আলাউদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করা হয়।

পরবর্তীতে কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানানো হয়।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে লিটন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

কেশরহাট পৌর বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে নিহত আলাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার