ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

গোয়ালন্দে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাকের পার্টির সভাপতি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:৩৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:৩৮:১৯ অপরাহ্ন
গোয়ালন্দে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাকের পার্টির সভাপতি গ্রেপ্তার গোয়ালন্দে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাকের পার্টির সভাপতি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হবি শেখ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উজানচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও দক্ষিণ উজানচর এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী স্বামীর সাথে বসবাস করেন। সেই সুযোগে প্রতিবেশী ও আত্মীয় হবি শেখ দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পরেও পরিবার মান-সম্মানের ভয়ে বিষয়টি চেপে যান।

ঘটনার দিন গত ২৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে হবি শেখ ওই নারীর স্বামীকে খোঁজার অজুহাতে তাদের বাড়িতে যান। স্বামী না থাকায় একাকী অবস্থানকারী নারীর ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হবি শেখ দ্রুত পালিয়ে যান।

পরে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।

গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ’মামলার পরোয়ানামূলে হবি শেখকে গত ১০ জুন দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ১১ জুন রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তির দায় সংগঠন নিবে না। পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর