ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৭:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমান আদালতের অভিযান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ইউপি) ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোববার (৮মার্চ) দিবাগত রাতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

অভিযানের খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। তবে মাটি পরিবহণরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের (ইউপি) ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকসের (হিরো ইটভাটা) সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৮ নম্বর স্পার বাধ এলাকায় পদ্মানদী হতে মাটি উত্তোলন করে  বিএমএইচ ব্রিকসে (হিরো ইটভাটা) পরিবহন করছিলেন বলে জানান।

বিষয়টি  ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানাকে (১৯) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও, আলহাজ্ব এনামুল হককে (৬১)  ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছেন এবং আগামি দিনেও এমন অভিযান চলমান রাখার দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী