চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ইউপি) ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোববার (৮মার্চ) দিবাগত রাতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। তবে মাটি পরিবহণরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের (ইউপি) ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকসের (হিরো ইটভাটা) সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৮ নম্বর স্পার বাধ এলাকায় পদ্মানদী হতে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে (হিরো ইটভাটা) পরিবহন করছিলেন বলে জানান।
বিষয়টি ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানাকে (১৯) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও, আলহাজ্ব এনামুল হককে (৬১) ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছেন এবং আগামি দিনেও এমন অভিযান চলমান রাখার দাবি করেছেন।