ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:০০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:০০:০০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম অবৈধ মাদক হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৮ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর একটি দল। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানাতে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ৭ মার্চ রাতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেন তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখেছে।

পরে রোববার রাত ১টা ৫০ মিনিটে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করেন। এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর আলাদা দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা বাদামী রঙের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের