চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম অবৈধ মাদক হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৮ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর একটি দল। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানাতে হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, ৭ মার্চ রাতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেন তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখেছে।
পরে রোববার রাত ১টা ৫০ মিনিটে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করেন। এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর আলাদা দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা বাদামী রঙের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।