ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’

পুলিশি অভিযানের সময় মাটিতে গড়াগড়ি, হাসপাতালে নেওয়ার পর যুবলীগ কর্মীর মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৫:৪৫:৪৬ অপরাহ্ন
পুলিশি অভিযানের সময় মাটিতে গড়াগড়ি, হাসপাতালে নেওয়ার পর যুবলীগ কর্মীর মৃত্যু ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার ভাইরাল হওয়া এ ভিডিওতে দেখা যায়, যন্ত্রনায় কাতরাতে কাতরাতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন যুবক। গায়ে ছিল না কোনো জামা। এপাশ–ওপাশ গড়াগড়ি করতে করতে মাটি চাপড়াচ্ছিলেন। কথাবার্তাও ছিল বেখাপ্পা। একপর্যায়ে বলে ওঠেন, ‘আমার দুইটা বাচ্চা আছে স্যার।’

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানের সময় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যুবক দিদারুল আলমকে পুলিশের অভিযানের সময় অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়।

পুলিশের দাবি, একাধিক মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করতে গেলে তিনি সঙ্গে থাকা কিছু ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

নিহত দিদারুল আলম পাহাড়তলী থানা যুবলীগের কর্মী। রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।

ভিডিওটি এম মিজানুর রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেন। সেখানে দেখা যায়, দিদারুল আলম মাটিতে শুয়ে গড়াগড়ি করছেন এবং যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাকে বলতে শোনা যায়, ‘মোবাইল দেন, টাকা দেন, আমার দুইটা বাচ্চা আছে স্যার।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নগর পুলিশের এস ড্রাইভ নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও হত্যা মামলার আসামি দিদারুল আলমকে ধরতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি সঙ্গে থাকা ইয়াবা সেবন করেন। পুলিশ যখন তার সন্ধান পায়, তখন মাটিতে গড়াগড়ি করছিলেন তিনি।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন প্রথমে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে দিদারুল আলমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খুলশী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত দিদারুল আলমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, দিদারুল আলমের বিরুদ্ধে হত্যা ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক