ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তান কী শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে? ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১ ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি মিলছে না, আতঙ্কে মুসলিমরা ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার, ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা ‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল কাটাখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

ইরানের সবচেয়ে বড় তেলের খনিতে হামলা!

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:৪৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:৪৯:৪৪ অপরাহ্ন
ইরানের সবচেয়ে বড় তেলের খনিতে হামলা! ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ার সংঘাত নতুন মোড় নিচ্ছে। এবার সরাসরি ইরানের সবচেয়ে বড় তেলের খনিতে হামলা চালাল ইজরায়েল। আমেরিকার সমর্থনে তেহরানের আশপাশে একাধিক তেল সংরক্ষণ কেন্দ্র ও রিফাইনারি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর। সেই রিপোর্ট রবিবার প্রকাশ করেছে এক বেসরকারি সংবাদমাধ্যম।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হামলার লক্ষ্য ছিল ইরানের ঘরোয়া জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া। তাই তেহরানের আশপাশে থাকা বড় বড় তেল সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানা হয়। এর ফলে সামরিক পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও সাধারণ পরিবহণ সব ক্ষেত্রেই চাপ তৈরি হতে পারে।

রিপোর্টে বলা হয়েছে, তেহরানের কাছে কয়েকটি বড় জ্বালানি কেন্দ্রে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে শাহর-ই-রে রিফাইনারি কমপ্লেক্স, শাহরান ডিপো, কুহাক এলাকা এবং কারাজ–ফারদিস অঞ্চল।

সংঘাত শুরুর পর ইরানের জ্বালানি অবকাঠামোয় এটিই অন্যতম বড় সরাসরি হামলা বলে মনে করা হচ্ছে। শুরুতে লক্ষ্য ছিল মূলত সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া। এখন সেই কৌশল বদলে অর্থনৈতিক অবকাঠামোর দিকে ঝুঁকছে আক্রমণ।

বিশেষজ্ঞের মতে, রাজধানীর এত কাছে থাকা জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত হানার উদ্দেশ্য স্পষ্ট—ইরানের ভেতরে চাপ বাড়ানো।

এই হামলার ফলে বড় ধরনের আগুন, বিস্ফোরণ বা জ্বালানি লিকের ঝুঁকি তৈরি হয়েছে। তার প্রভাব পড়তে পারে তেহরান ও আশপাশের এলাকায়। এই সব ডিপো থেকে মূলত পেট্রল, ডিজেল এবং সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ করা হয়। ফলে পরিবহণ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং দৈনন্দিন নাগরিক জীবনেও প্রভাব পড়তে পারে।

অনেকেই বলছেন, যদি এই জ্বালানি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়, তাহলে তা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপরও চাপ তৈরি করতে পারে।

তবে হামলার লক্ষ্য ছিল মূলত অভ্যন্তরীণ রিফাইনারি ও সংরক্ষণ কেন্দ্র। ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র—খার্গ আইল্যান্ড, আবাদান রিফাইনারি বা বান্দার আব্বাস—এই হামলার আওতার বাইরে রয়েছে। ফলে আপাতত আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা লাগার সম্ভাবনা নেই। বিশেষ করে চিন জানাচ্ছে, ইরানের তেল রফতানি এখনও স্বাভাবিক রয়েছে।

তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে শীঘ্রই। ইরান ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরামকোর রাস তানুরা কেন্দ্র এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও কাতারের কিছু জ্বালানি ও ডেসালিনেশন প্ল্যান্ট।

উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালী লক্ষ্য করেও বড় পদক্ষেপ করতে পারে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। তাই তখন সমস্যা হলেও হতে পারে। দেখা দিতে পারে জ্বালানি সংকট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর