ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:৫৪:১৩ অপরাহ্ন
রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি
রাজশাহীতে পেট্রোল ও অকটেনের সরবরাহে সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও ৩০০ টাকার বেশি তেল দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি করতে দেখা গেছে।

শনিবার (৭ মার্চ) সকালে নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে নয়ান পেট্রোলিয়াম এজেন্সিতে সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। 

এদিকে রাজশাহী বিভাগজুড়ে পেট্রোল ও অকটেনের সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দেওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চালকেরা অভিযোগ করছেন, চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।

মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসা সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক আবু হেনা মোস্তফা জামান বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে হাজার হাজার ট্যাংকার আটকা পড়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে। তাঁর মতে, যুদ্ধ দ্রুত থামার সম্ভাবনা কম, তাই তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, এমন আশঙ্কায় তিনি ট্যাংকি পূর্ণ করে তেল নিয়েছেন।

এ বিষয়ে নয়ান পেট্রোলিয়াম এজেন্সির মালিক মোঃ আব্দুল হাই বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেল পাওয়া নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা দুই থেকে তিন গুণ বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ডিপোতেও এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি গাড়িতে তেল লোড হচ্ছে। দেশে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে রাজশাহীতে তেল পৌঁছাতে সময় লাগে, সেই কারণেও ঘাটতি দ্রুত পূরণ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, তাদের ফিলিং স্টেশনে স্বাভাবিক সময়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হয়। কিন্তু বর্তমানে সেই বিক্রি বেড়ে ১১ থেকে ১২ হাজার লিটারে পৌঁছেছে।

শুক্রবার ও শনিবার ডিপো বন্ধ থাকায় তেলের যে ঘাটতির কথা বলেেছন ক্রেতারা সেটা সাময়িক। তবে রবিবার তেল সরবরাহ পেলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত