ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৪৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৪৭:৪২ অপরাহ্ন
তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা
রাজশাহীর তানোরে পুকুরের মাছ লুটে বাধা দেয়ায় ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।এদের মধ্যে মর্জিনা বেগম (৪৫) নামের এক জনের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে প্রথমে তানোর উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচন্দর গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র আয়েশ উদ্দিন বাদি হয়ে একই গ্রামের শামসুদ্দিন মন্ডলসহ ৮ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৭০, মৌজা পাঁচন্দর, খতিয়ান নম্বর আরএস ৭৭ এবং আরএস ৩১৫ নম্বর দাগে ০.৬২০০ একর আয়তনের একটি পুকুর রয়েছে। উক্ত পুকুর নিয়ে  আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত মামলার রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে পুকুরে মাছ ছাড়া না ধরার নির্দেশনা দিয়েছেন।

কিন্ত্ত গত বৃহস্পতিবার (৫মার্চ) সকালে আদালতের আদেশ অমান্য করে শামসুদ্দিন মন্ডল জোরপুর্বক পুকুরে (ব্যাড় জাল) দিয়ে মাছ ধরা শুরু করে। এ সময় আয়েশ উদ্দিন তাদের মাছ ধরতে নিষেধ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন।

এদিকে মাছ ধরার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করতে গেলে বিবাদীগণ বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় তার স্ত্রী  মর্জিনা বেগম  তাকে উদ্ধার করতে গেলে বিবাদীগণ মর্জিনাকেও বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি করে।এঘটনা মুঠোফোনে ধারণ করে তার ছেলের স্ত্রী পুত্রবধু  মুসরেফা বেগম মুঠোফোন নিয়ে বাড়ীতে চলে যায়।কিন্ত্ত বিবাদীগণ তার বাড়ীতে প্রবেশ করে তার ছেলের স্ত্রীকে জোরপূর্বক বাড়ীর বাহিরে নিয়ে এসে মারপিট করে শ্লীলতাহানি ঘটায়। এমনকি দুইটি মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে ভেঙে দেয়।  যাহার মূল্য ৪১ হাজার টাকা। এবংঘরের মধ্যে সোকেচের ড্রয়ার থেকে নগদ ২ লাখ ৫৪ হাজার টাকা ও বিছানার চাদরের মধ্যে থাকা নগদ ২ লাখ মোট ৪ লাখ ৫৪  হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের ফাঁসাতে এমন অভিযোগ করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে তানোর থানায় ডিউটি অফিসার বলেন,অভিযোগ পাওয়া গেছে তাদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত