ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস সাজঘরে শ্যাম্পেন-ফোয়ারা! দু’দশকের জ্বালা সুদে-আসলে মেটাল আর্সেনাল হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ ‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা

ধামরাইয়ে মোটরসাইকেল–সাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:২২:৪৬ অপরাহ্ন
ধামরাইয়ে মোটরসাইকেল–সাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত ধামরাইয়ে মোটরসাইকেল–সাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত
ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল ও বিপরীতমুখী একটি সাইকেলের সংঘর্ষের পর সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কাভার্ড ভ্যানটি জব্দ করে চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক করেছে ধামরাই থানা পুলিশ।

নিহতরা হলেন—ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) এবং কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে আবদুল কুদ্দুস (৬৫)। তারেক পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন এবং আবদুল কুদ্দুস পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত কনস্টেবল তারেক হোসেন মল্লিক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ধামরাইয়ের নিজ গ্রাম রাজাপুরে ফিরছিলেন। বিকেলে তিনি বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই চালকই সড়কে ছিটকে পড়েন।

এ সময় পেছন থেকে আসা একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাইকেলচালক আবদুল কুদ্দুসকে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। আহত সাইকেলচালককে স্থানীয়রা হাসপাতালে নিলেও তিনিও মারা গেছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩