ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ধর্ষণের পর চাপে ফেলে সাহিদাকে বিয়ে করেন মোনাইদ রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জে এর শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে: প্রধানমন্ত্রী কাজ থেকে দূরে সরেছিলেন জরীন, কিন্তু শেষরক্ষা হল না! রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি

রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৯:২০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৯:২০:৩৮ অপরাহ্ন
রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় খাস খতিয়ানভুক্ত সরকারি জমির উপর অবৈধভাবে স্থাপিত কয়েকটি দোকানপাট উচ্ছেদের দাবিতে গতকাল ৪ মার্চ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়েকটি হোটেল স্থাপন করা হয়েছে। অভিযোগকারী মোশাররফ হোসেন জানান, রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে, পোস্ট অফিসের বিপরীতে এবং খালেক হোটেলের পূর্ব পাশে মহাসড়কের পশ্চিম দিকে ফাইসাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীরের হোটেল নামে তিনটি দোকান অবৈধভাবে স্থাপন করা হয়েছে।

ফলে মহাসড়কের ফুটপাত ও ক্যাম্বার বন্ধ হয়ে গিয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে প্রায় ১৭ বছর ধরে ওই খাস জমি দখল করে এসব দোকান পরিচালনা করা হচ্ছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন আল জিলানি অভিক।

অভিযোগকারী আরও দাবি করেন, দীর্ঘদিন তাদের প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাননি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছে যে সরকারি জমি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার ৫ মার্চ বিকালে উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওইসব ঘরে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২