ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

সন্তানধারণে নানা জটিলতা ছিল, কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে প্রিয়ঙ্কা!

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:১১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:১১:৩০ অপরাহ্ন
সন্তানধারণে নানা জটিলতা ছিল, কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে প্রিয়ঙ্কা! ছবি: সংগৃহীত
সন্তানধারণে বহু জটিলতার মুখে পড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তাই আজও সর্বক্ষণ কন্যা মালতী মেরিকে নিয়ে আতঙ্কে থাকেন তিনি। এক মুহূর্ত চোখের আড়াল করতে চান না।

কিছু দিন আগেই প্রিয়ঙ্কা ও নিক দু’জনেই এক সাক্ষাৎকারে জানান, মালতীর জন্মের সময় নানা জটিলতা তৈরি হয়েছিল। প্রাণ সংশয়ও ছিল তার। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল মালতী মেরির। তাই নিজের কন্যাকে ‘মির‌্যাকল বেবি’ বলে ডাকেন প্রিয়ঙ্কা।

অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের কন্যা আমাদের কাছে খুব বেশিই প্রিয় ও কাঙ্ক্ষিত। কারণ সন্তানধারণের সময় অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলাম। ওর জন্মের পর আমার জীবনের সব জটিলতা থেমে গিয়েছে।”

জন্মের পরে মালতীকে দীর্ঘ দিন এনআইসিইউ-তে রাখা হয়েছিল। এক বেলা প্রিয়ঙ্কা, আর এক বেলা নিক হাসপাতালে গিয়ে থাকতেন। সেই অভ্যাস এখনও রয়ে গিয়েছে। অভিনেত্রী বলেছেন, “এখনও অনবরত ওকে নিয়ে আমার ভয় হয়। ও যখন আমার কাছে থাকে না, স্কুলে থাকে, অথবা আমি যখন অন্য দেশে থাকি, তখন খুব চিন্তা হয়। মনে হয় আমার শরীর থেকে হৃদয়টা বেরিয়ে আসছে। আমার জীবনের চাওয়াপাওয়ার সর্বাগ্রে এখন ও। সবকিছুর শুরু ও শেষ এখন ওকে দিয়েই হয়।”

সন্তানধারণে সমস্যা নিয়ে পুরনো এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। কেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন, তা-ও জানিয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কা বলেছিলেন, “সন্তানধারণে আমার কিছু জটিলতা ছিল। এই পদক্ষেপ (সারোগেসি) করতেই হত। আমি কৃতজ্ঞ, আমার এই পদ্ধতিতে মা হওয়ার সুযোগ রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক