ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-আমেরিকা আলোচনার সম্ভাবনা, তুরস্কও খেলায় বিতর্কে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান, মুখ খুললেন পরিচালক প্রেম ও নোরা ফতেহি ফুলবাড়ী সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত লালপুরে গণহত্যা দিবস পালন কেশরহাটে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শিবু দাশ রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা বরগুনার তালতলীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে আটক ২৫ হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

বোয়ালখালীতে প্রাইভেট পড়ার আড়ালে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৫২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৫২:২০ অপরাহ্ন
বোয়ালখালীতে প্রাইভেট পড়ার আড়ালে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।

অভিযুক্ত ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার শওকত হাবিবের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ গত দেড়-দুই বছর ধরে তার বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াত। পড়ার ফাঁকে সে শিশুদের ওপর যৌন নির্যাতন চালাত এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করত। 

প্রাথমিকভাবে পুলিশ ১০ বছরের কম বয়সী ৪ জন ভুক্তভোগী শিশুর তথ্য পেয়েছে। যাদের মধ্যে ৩ জন মেয়ে এবং ১ জন ছেলে রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুদের ওপর যৌন নিপীড়নের কথা স্বীকার করেছে। আমরা ভিকটিম শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। 

ওসি বলেন, অভিযুক্ত ইমতিয়াজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আরও কোনো তথ্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর