চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
অভিযুক্ত ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার শওকত হাবিবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ গত দেড়-দুই বছর ধরে তার বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াত। পড়ার ফাঁকে সে শিশুদের ওপর যৌন নির্যাতন চালাত এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করত।
প্রাথমিকভাবে পুলিশ ১০ বছরের কম বয়সী ৪ জন ভুক্তভোগী শিশুর তথ্য পেয়েছে। যাদের মধ্যে ৩ জন মেয়ে এবং ১ জন ছেলে রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুদের ওপর যৌন নিপীড়নের কথা স্বীকার করেছে। আমরা ভিকটিম শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।
ওসি বলেন, অভিযুক্ত ইমতিয়াজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আরও কোনো তথ্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।