ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের!

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৫:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৫:২০:৫৩ অপরাহ্ন
অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! ছবি: সংগৃহীত
বছরের শুরুতে অরিজিৎ সিংহ ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক গাইবেন না। অনুরাগীরা চমকে গিয়েছিলেন সেই ঘোষণায়। এ বার বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষালও। একটি নির্দিষ্ট ধরনের গান তিনি আর গাইবেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’— নানা ধরনের গান গেয়েছেন শ্রেয়া। প্রতিটি গানেই তিনি অনুরাগীদের মুগ্ধ করেছেন। কিন্তু ভবিষ্যতে তিনি আর ‘চিকনি চামেলি’র মতো গান গাইবেন না। ক্যাটরিনা কইফের কণ্ঠে ‘চিকনি চামেলি’ গেয়ে কোনও অস্বস্তি হয়নি তাঁর। কিন্তু এ বার থেকে আরও সতর্ক হয়ে গান নির্বাচন করবেন তিনি, জানিয়েছেন এমনটাই।

‘চিকনি চামেলি’ গানটি জনপ্রিয় হওয়ার পরে তাঁর কাছে এমন বহু গানের প্রস্তাব এসেছিল, যেগুলিতে মহিলাদের ‘অবজেক্টিফাই’ করা হয়েছে বলে তাঁর মনে হয়েছিল। অর্থাৎ এমন গান, যার কথায় মহিলাদের অসম্মান হয় বলে মনে হয়েছে তাঁর। সেই গানগুলি সব ফিরিয়ে দিয়েছেন তিনি। শ্রেয়ার এক গীতিকার বন্ধু নাকি এমন একটি গানের প্রস্তাব দিয়েছিলেন, যেখানে একটি পঙ্‌ক্তি ছিল, ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’। গানের এই কথা শুনেই প্রত্যাখ্যান করে দেন শ্রেয়া।

‘চিকনি চামেলি’ নিয়ে শ্রেয়া বলেন, “এটা শুধুই মজার একটা গান নয়। এর মধ্যে শিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা ‘সাজেস্টিভ’ও ছিল। সেই সময়ে অবশ্য আমি বুঝতাম না, আমি কী গাইছি। কিছু পঙ্‌ক্তির সঠিক অর্থ বোঝার মতো পরিণতিবোধও আমার ছিল না।” তাই এখন তিনি সচেতন হয়েছেন। কারণ একটি গান সফল হলে মঞ্চেও তা গাইতে হবে। ‘আপত্তিকর’ কথা থাকলে শিশুদের সামনে সেই গান গাইতে অস্বস্তি হয় বলেও জানান গায়িকা।

যদিও ‘চিকনি চামেলি’ মঞ্চে গান তিনি। এই প্রসঙ্গে শ্রেয়া বলেন, “হ্যাঁ, আমি গেয়েছি। আমার গানটা ভাল লেগেছিল। তবে এই ধরনের গান আমি আর রেকর্ড করব না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩