ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:৪১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:৪১:১১ অপরাহ্ন
ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির ছবি: সংগৃহীত
‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের দশম দফায় তেল আবিবে ইসরাইলি প্রশাসনের একটি সরকারি কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু এবং পূর্ব আল-কুদস (জেরুজালেম)-এ একটি স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পাশাপাশি জায়নিস্টদের দখলকৃত অন্যান্য স্থানেও হামলা চালানো হয়েছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগের বিবৃতি নম্বর ৯ অনুযায়ী, এ দফায় একাধিক খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দখলকৃত ভূখণ্ডে ‘একটি বিশাল অগ্নিকুণ্ডের দ্বার উন্মুক্ত করেছে’ বলে দাবি করা হয়।
 
দখলকৃত ভূখণ্ডের বসতিস্থাপনকারীদের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও সরকারি স্থাপনার নিকটবর্তী এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।
 
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেল আবিবে ইসরাইলি প্রশাসনের সরকারি কমপ্লেক্স, হাইফায় সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব আল-কুদসের বিভিন্ন এলাকা ছিল দশম দফার হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে। 

এর আগে আইআরজিসি শত্রুপক্ষের ঘাঁটি ও দখলকৃত ভূখণ্ডে হামলা জোরদারের পরিকল্পনার কথা জানিয়ে সতর্ক করেছিল। তারা বলেছিল, ইসরাইলে ‘সাইরেনের শব্দ কখনও থামবে না’।
 
দখলকৃত ভূখণ্ডের অবৈধ বসতিস্থাপনকারীদের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও সরকারি স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অবিলম্বে দখলকৃত ভূখণ্ড ত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড