‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের দশম দফায় তেল আবিবে ইসরাইলি প্রশাসনের একটি সরকারি কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু এবং পূর্ব আল-কুদস (জেরুজালেম)-এ একটি স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পাশাপাশি জায়নিস্টদের দখলকৃত অন্যান্য স্থানেও হামলা চালানো হয়েছে।
আইআরজিসি’র জনসংযোগ বিভাগের বিবৃতি নম্বর ৯ অনুযায়ী, এ দফায় একাধিক খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দখলকৃত ভূখণ্ডে ‘একটি বিশাল অগ্নিকুণ্ডের দ্বার উন্মুক্ত করেছে’ বলে দাবি করা হয়।
দখলকৃত ভূখণ্ডের বসতিস্থাপনকারীদের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও সরকারি স্থাপনার নিকটবর্তী এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেল আবিবে ইসরাইলি প্রশাসনের সরকারি কমপ্লেক্স, হাইফায় সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব আল-কুদসের বিভিন্ন এলাকা ছিল দশম দফার হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে।
এর আগে আইআরজিসি শত্রুপক্ষের ঘাঁটি ও দখলকৃত ভূখণ্ডে হামলা জোরদারের পরিকল্পনার কথা জানিয়ে সতর্ক করেছিল। তারা বলেছিল, ইসরাইলে ‘সাইরেনের শব্দ কখনও থামবে না’।
দখলকৃত ভূখণ্ডের অবৈধ বসতিস্থাপনকারীদের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও সরকারি স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অবিলম্বে দখলকৃত ভূখণ্ড ত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি