ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, কারাগারে শিক্ষক

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:১৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:১৭:৩৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, কারাগারে শিক্ষক সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, কারাগারে শিক্ষক
সিরাজগঞ্জের কাজিপুরে এক স্কুলের শিক্ষক ও যুবদল নেতার বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভ্রাম্যমাণ আদালত তাকে আদালতে উপস্থিত করে কারাগারে পাঠিয়েছে।

কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ সোমবার (২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত শিক্ষক মাহবুবুর রহমান মানিক (৪৫) সিরাজগঞ্জের চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত এবং চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মানিকের বাড়িতে অভিযান চালানো হয়। তদন্তকারী দল তার বাড়ির পিছনের অংশ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ও প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিক্ষক মানিক নিজেই গাছটি রোপণ করে নিয়মিত পরিচর্যা করে বড় করেছেন।

অভিযানের সময় মাহবুবুর রহমান গাঁজার গাছ রাখার ও পরিচর্যার কথা স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাকে কোর্টে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

গাঁজাসহ চাষাবাদ, পরিবহন ও বিক্রয় বাংলাদেশে অবৈধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গুরুতর অপরাধ বলে গণ্য করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক