ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

কৃষির উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য কাছ চলছে , এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৮:৫৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৮:৫৬:৪৩ অপরাহ্ন
কৃষির উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য কাছ চলছে , এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল কৃষির উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য কাছ চলছে , এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যেটা কাজ সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি দিবোও না‌।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের অফিস প্রধানদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে অবহিত হয়েছি ঠাকুরগাঁওয়ে কি কি উন্নয়ন মূলক কাজ চলছে এবং সামনে হবে। আমরা আজকে মতবিনিময় সভায়
বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তবে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং নাগরিক সেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ঠাকুরগাঁও নিয়ে মন্ত্রী আরো বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়নে আলোচনা করা হয়েছে। পৌরসভার উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করার জন্য কাছ করা হচ্ছে।

তিনি আরো বলেন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের উন্নয়নে কাজ করা হবে। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কিভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে পারব, সেই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌সহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক