ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৮:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৮:২৭:০৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ
উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সড়কের নির্মমতায় প্রাণ হারান রুস্তম আলী (৯০) নামে এক বৃদ্ধ। জীবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়া এই মানুষটি বহুদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় নিঃশব্দে ঘুরে বেড়াতেন। পরিচিত জনদের কাছে তিনি ছিলেন এক চেনা মুখ-কখনো নির্লিপ্ত, কখনো নিজের ভুবনে হারিয়ে যাওয়া এক নিঃসঙ্গ পথিক। কিন্তু সেই চেনা পথই যেন শেষ পর্যন্ত হয়ে উঠল তার মৃত্যুর কারণ।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ঘোষণার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে যায় একটি পরিবারের শেষ আশ্রয়।নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। তার ছেলে খোরশেদ আলী জানান, বাবা অনেকদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। কিন্তু এবার আর তাকে ফিরিয়ে আনতে পারলাম না।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) মানিক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি দীর্ঘ জীবনের শেষ অধ্যায় শেষ হলো নিঃশব্দেই। রেখে গেল শুধু শোক, স্মৃতি আর এক টুকরো বিষণ্ন বিকেলের গল্প। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ