ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৭:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৭:৩০:৪৫ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামছুল হক, পিইউবি’র বিওটি সদস্য আয়শা বেগম ও সোহরাব আলী খান। এছাড়া আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও বাংলা বিভাগের গেস্ট ফ্যাকাল্টি মোঃ নজরুল ইসলাম। বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফল একাডেমিক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তাগণ বলেন মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল অনুষদের একজন করে নবীন ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পিইউবির সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিইউবির উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা