পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামছুল হক, পিইউবি’র বিওটি সদস্য আয়শা বেগম ও সোহরাব আলী খান। এছাড়া আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও বাংলা বিভাগের গেস্ট ফ্যাকাল্টি মোঃ নজরুল ইসলাম। বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফল একাডেমিক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তাগণ বলেন মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল অনুষদের একজন করে নবীন ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পিইউবির সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিইউবির উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম।