ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মা'কে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক বাঘায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও গাছের চারা বিতরণ গঙ্গা চুক্তি নবায়নসহ নদী রক্ষায় ১৭ দফা দাবিতে রাজশাহীতে স্মারকলিপি নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৫ রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত পুঠিয়ার একটি কলেজে এক শ্রেণিতে ১৫ জনের বিপরীতে উপস্থিত একজন ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:২৭:৫৬ অপরাহ্ন
ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
র‌্যাব-৭ চট্টগ্রাম মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া এলাকা থেকে ৪৪ বোতল ফেন্সিডিল, ৭০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফেনী জেলার দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতবাড়ির গোয়ালঘরে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. শরিফুল ইসলাম প্রকাশ মিলন (৩৮), পিতা কোরবান আলী, দক্ষিণ মাইজবাড়িয়া, ফেনী সদর; রেজাউল করিম প্রকাশ আসিফ (২৩), পিতা জসিম উদ্দিন, মাটিয়াগোদা, ছাগলনাইয়া, ফেনী; এবং মো. সাজ্জাদ হোসেন (২৫), পিতা মৃত মোহাম্মদ হোসেন, কুসুমবাগ, খুলশী, চট্টগ্রাম।

পরবর্তীতে কোরবান আলীর বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে খড়ের নিচে পলিজিপার প্যাকেটে ৭০ পিস ইয়াবা, খাকি রঙের কার্টনে ৪৪ বোতল ফেন্সিডিল, কালো পলিথিনে ৩০০ গ্রাম গাঁজা এবং একটি বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত