ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:২৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:২৭:৫৬ অপরাহ্ন
র‌্যাব-৭ চট্টগ্রাম মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া এলাকা থেকে ৪৪ বোতল ফেন্সিডিল, ৭০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফেনী জেলার দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতবাড়ির গোয়ালঘরে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. শরিফুল ইসলাম প্রকাশ মিলন (৩৮), পিতা কোরবান আলী, দক্ষিণ মাইজবাড়িয়া, ফেনী সদর; রেজাউল করিম প্রকাশ আসিফ (২৩), পিতা জসিম উদ্দিন, মাটিয়াগোদা, ছাগলনাইয়া, ফেনী; এবং মো. সাজ্জাদ হোসেন (২৫), পিতা মৃত মোহাম্মদ হোসেন, কুসুমবাগ, খুলশী, চট্টগ্রাম।

পরবর্তীতে কোরবান আলীর বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে খড়ের নিচে পলিজিপার প্যাকেটে ৭০ পিস ইয়াবা, খাকি রঙের কার্টনে ৪৪ বোতল ফেন্সিডিল, কালো পলিথিনে ৩০০ গ্রাম গাঁজা এবং একটি বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]