ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১২:৫৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১২:৫৩:০৩ অপরাহ্ন
ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়শন (ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মনোনীত হয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের সমন্বয়কদের অন্যতম সদস্য শিবলি রহমান পাভেল। পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। বিপ্লব পরবর্তী সময়ে ছাত্রলীগের এই নেতা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। 

গত সোমবার (০৯ জুন) ঊষার ৩৯ তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। এতে স্বজনপ্রীতি ও আওয়ামী দোসরদের পূর্নবাসনের অভিযোগ এনে কমিটি বয়কট করে স্থান ত্যাগ করেন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এ কমিটি বাতিল করে পূণরায় গঠনের দাবি উঠলেও তা বহাল তবিয়তে রয়েছে। 

ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যাম্পাস থেকে ঊষার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কমিটি প্রকাশের পর কেন্দ্রীয় এ কমিটি থেকে অধিকাংশ নেতা অফিসিয়ালি পদত্যাগ করবেন বলেও জানা গেছে। 

কমিটি প্রকাশের পর ক্ষোভ জানিয়েছে ঊষা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানজিল হোসেন সানমুন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেন "আসসালামুয়ালাইকুম, প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কিন্তু যেহেতু এই কমিটি একটি সিলেকশন পন্থা অবলম্বন করে তৈরি, অবশ্যই আপনাদের উচিত ছিল আরো বেশি সতর্ক এবং জুলাই অভ্যুত্থানের সরাসরি বিরোধিতাকারী কাউকে না পদ দেওয়া। আমি আপনাদের কার্যক্রমের তীব্র নিন্দা এবং পুনঃ বিবেচনার দাবি জানাচ্ছি"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঊষা সহ-সভাপতি তাবাসসুম কবীর বলেন, " স্বজনপ্রীতি করে আওয়ামী লীগের দোসরকে ঊষার সভাপতি বানানো হয়েছে যা জুলাই বিপ্লবকে অবমাননার সমান এবং ঊষার সাথে প্রহসন। আমরা এ কমিটি বয়কট করেছি। অধিকাংশ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার