ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

৩০ পেরোতেই জয়েন্টে ব্যথা? অবহেলা করলে কিন্তু বড় বিপদ

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩৭:০৮ অপরাহ্ন
৩০ পেরোতেই জয়েন্টে ব্যথা? অবহেলা করলে কিন্তু বড় বিপদ ছবি: সংগৃহীত
একটা সময় ভাবা হত জয়েন্টে ব্যথা মানেই বার্ধক্যের লক্ষণ। কিন্তু বদলে যাওয়া জীবনযাত্রায় এখন চিত্রটা অন্যরকম। ৩০-এর কোঠায় পা দিতে না দিতেই অনেকে হাঁটুতে টান, দীর্ঘক্ষণ বসে থাকার পর কোমরে যন্ত্রণা, কিংবা ল্যাপটপে কাজের পর কাঁধ-ঘাড় আড়ষ্ট হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। অনেকেই একে ‘সামান্য সমস্যা’ ভেবে পেনকিলার খেয়ে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অবহেলা ভবিষ্যতে পঙ্গুত্বের কারণও হতে পারে।

জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর ডা. ললিত মোদি জানাচ্ছেন, ৩০ বছর বয়সে জয়েন্টে ব্যথা হওয়া স্বাভাবিক নয়। এটি জীবনযাত্রার ত্রুটি বা জয়েন্টের ভেতর কোনও গঠনগত সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই কারণ বুঝে দ্রুত সমাধান করা জরুরি।

চিকিৎসকদের মতে, বর্তমান জীবনযাপনে শরীরের নড়াচড়া প্রায় বন্ধ হয়ে গেছে।
সেডেন্টারি লাইফস্টাইল: অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ, যাতায়াতে গাড়ি এবং অবসর সময়ে মোবাইল বা ল্যাপটপে বুঁদ থাকা। এর ফলে পেশি দুর্বল হয়ে পড়ছে।
ভুল পশ্চার: ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে থাকায় মেরুদণ্ড, নিতম্ব, হাঁটু ও কাঁধে অসম চাপ পড়ে।
অতিরিক্ত ওজন: শরীরের ওজন বাড়লে জয়েন্টের ওপর চাপ বাড়ে, যা কার্টিলেজ ক্ষয়ের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

কখন সাবধান হওয়া জরুরি?
জীবনযাত্রায় পরিবর্তন এনেও যদি ব্যথা না কমে, তবে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। বিশেষ করে যদি:
জয়েন্টে ফোলাভাব থাকে।
বিশ্রামে থাকলেও যন্ত্রণা করে।
জয়েন্ট ‘লক’ হয়ে যায় বা নড়াচড়া করতে অসুবিধে হয়।
জয়েন্টে কোনো শব্দ অনুভূত হয়।
এগুলি কার্টিলেজ ক্ষয়, লিগামেন্টে চোট বা প্রদাহজনিত সমস্যার লক্ষণ হতে পারে। সময়মতো চিকিৎসা না করালে ভবিষ্যতে আর্থ্রাইটিসের ঝুঁকি প্রবল।

৩০-এ জয়েন্ট সুস্থ রাখার ৫ মন্ত্র
জয়েন্ট বা হাড়ের সংযোগস্থলের আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ:
১. ওজন নিয়ন্ত্রণ: শরীরের বাড়তি ওজন হাঁটুর ওপর সবথেকে বেশি চাপ তৈরি করে। তাই বিএমআই (BMI) অনুযায়ী ওজন ঠিক রাখুন।
২. পেশি শক্তিশালী করার ব্যায়াম: নিয়মিত স্ট্রেচিং এবং নমনীয়তা বাড়ানোর ব্যায়াম করুন।
৩. বিরতি নিন: টানা বসে থাকবেন না। কাজের ফাঁকে প্রতি ২০-৩০ মিনিট অন্তর একটু উঠে হাঁটুন।
৪. সঠিক পশ্চার: কাজ করার সময় বা ফোন ব্যবহারের সময় পিঠ ও ঘাড় সোজা রাখার চেষ্টা করুন।
৫. পরামর্শ: ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা জয়েন্টে অস্বস্তি হলে নিজে থেকে ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ