ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর কন্ডাক্টরের ভূমিকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, নারীদের দিলেন বিনামূল্যে বাসের টিকিট

মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৪:০২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৪:০২:০৭ অপরাহ্ন
মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
মাদারীপুরে সড়কের পাশ থেকে বিভৎস অবস্থায় এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে তার মুখমণ্ডল থেঁতলে দেয়। পরে পরিচয় গোপন রাখতে লাশটি সড়কের পাশে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত