মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৪:০২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৪:০২:০৭ অপরাহ্ন
মাদারীপুরে সড়কের পাশ থেকে বিভৎস অবস্থায় এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে তার মুখমণ্ডল থেঁতলে দেয়। পরে পরিচয় গোপন রাখতে লাশটি সড়কের পাশে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]