ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৮:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৮:৩৮:২৫ অপরাহ্ন
কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী গতকাল দুপুরে মারা যান। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের অনুমোদনে আলাউদ্দিনকে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর পুলিশি পাহারায় তাকে সন্ধ্যা সাতটার দিকে জানাজায় নেওয়া হয় এবং নামাজের সময় হ্যান্ডকাফ খুলে কোমরে রশি দিয়ে বেঁধে রাখা হয়।

জানাজায় অংশ নেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা আর প্রতিহিংসার রাজনীতি চাই না। আশা করি, সরকার বিষয়টি দ্রুত সুষ্ঠু সমাধান করবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, জানাজা শেষে রাতেই আলাউদ্দিনকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তার কোমরে রশি লাগানোর বিষয়টি কারা কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারবেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির গণমাধ্যমকে বলেন, দেড় ঘণ্টার প্যারোলে মুক্তির পর আলাউদ্দিনকে সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ নিয়ে যায় এবং রাত আটটায় দিকে তাকে কারাগারে দিয়ে যায়।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর অভিযান চালিয়ে নিমতলা এলাকা থেকে আলাউদ্দিন পাটোয়ারীকে আটক করে যৌথ বাহিনী। পরে রাজবাড়ী সদর থানায় অস্ত্র মামলা হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান