ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

ফুলবাড়ীতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩৯:৫৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন ফুলবাড়ীতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান তীব্র গরমে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে মানুষ হাঁসফাঁস করছে। দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপে বাইরে বের হওয়া কঠিন হলেও রাতের শেষভাগে আবার কম্বল কিংবা কাঁথা গায়ে জড়াতে হচ্ছে। বিরল এক আবহাওয়া বৈপরীত্য।

এই প্রচণ্ড গরমের সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট যোগ হয়ে ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। টিউবওয়েল ও সেচযন্ত্রে পানির সংকট দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানায়, প্রতিবছরের মতো এবারও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন দুর্ভোগ তৈরি হয়েছে।

তাপপ্রবাহ ও অসহনীয় ভ্যাপসা গরমের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা ও ভ্যানচালকরা কিছুক্ষণ চালিয়ে আবার ছায়ায় গিয়ে জিরিয়ে নিচ্ছেন। কেউ কেউ বিকেলে তাপমাত্রা কমলে বাহির হচ্ছেন জীবিকার তাগিদে।

ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের ৬৩ বছর বয়সী রিকশাচালক সিঙ্গেল জয়সোয়াল বলেন, ‘বয়সের কারণে রোদে বের হতে পারি না, কিন্তু সংসার তো থেমে নেই। বাধ্য হয়ে বিকেল হলেই রিকশা নিয়ে বের হই।’

এদিকে গরমের দাপটে শহরের হাটবাজারে বাড়ছে শরবতের চাহিদা। প্রায় সব বাজারেই ভ্রাম্যমাণ শরবতের দোকান দেখা যাচ্ছে। আখের রস, তোকমা, এলোভেরা, পাকা বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা ও লেবুর শরবতসহ নানা ফলের জুস মিলছে এসব দোকানে। এসব শরবতের দাম গ্লাস প্রতি ২০ থেকে ৪০ টাকা। আর বরফ, পানি, লেবু ও বিট লবণ দিয়ে তৈরি সাধারণ শরবত বিক্রি হচ্ছে ১০ টাকায়। এর পাশাপাশি বেড়েছে আইসক্রিম ও কোমল পানীয়র বিক্রিও।

মহেলপুর গ্রামের প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মন্ডল বলেন, ‘এই বয়সে এত গরম আর সহ্য হয় না। বাইরে বের হলে মনে হয় যেন আগুন ঝরছে।’ফুলবাড়ী পৌর শহরের ভ্রাম্যমাণ শরবত বিক্রেতা সাইদার রহমান (৫৫) জানান, ‘তোকমা, এলোভেরা, বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা আর লেবুর শরবত বিক্রি করি। গরম বাড়লে বিক্রি ভালো হয়। তবে প্রচণ্ড রোদে মানুষ কম বের হয় বলে দিনের বেলায় বেচাবিক্রি কম, বিকেলে কিছুটা বাড়ে।’

আরেক বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ‘বরফ, পানি, লেবু ও বিট লবণ দিয়ে ১০ টাকায় শরবত বিক্রি করছি। গরম যত বাড়ছে, চাহিদাও তত বাড়ছে। রোদ সহ্য করতে না পেরে আমাকেও মাঝেমধ্যে ছায়ায় দাঁড়াতে হচ্ছে।’

কোমল পানীয়র স্থানীয় ডিলার মো. আব্দুল কাইয়ুম জানান, ‘গরমের কারণে এবার কোমল পানীয়র বিক্রি আগের তুলনায় কিছুটা বেড়েছে।’ দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জর হোসেন বলেন, ‘গত তিন দিন ধরে জেলায় তাপমাত্রা ৩৬.০ থেকে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার দুপুর ১২টায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।’

তিনি আরও জানান, ‘বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে চললেও তীব্রতার মাত্রা বাড়ছে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। উচ্চ তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় আর্দ্রতা ছিল ৭০ শতাংশের বেশি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘তাপদাহের কারণে প্রতিদিন গড়ে শতাধিক রোগী সর্দি-জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, ডায়রিয়া ও পেট ব্যথা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।’  ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ