ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

মোহনপুরে সরকারি বরাদ্দে পুকুর খনন! মাটি ক্রয় নাকি ব্যক্তিগত পুকুর খনন ?

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৭:৪৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৭:৪৬:১৯ অপরাহ্ন
মোহনপুরে সরকারি বরাদ্দে পুকুর খনন! মাটি ক্রয় নাকি ব্যক্তিগত পুকুর খনন ? মোহনপুরে সরকারি বরাদ্দে পুকুর খনন! মাটি ক্রয় নাকি ব্যক্তিগত পুকুর খনন ?
রাজশাহীর মোহনপুর উপজেলার রাইঘাটি ইউনিয়নের হাটরা গ্রামে আমবাগান উচ্ছেদ করে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দের ১৮ লাখ টাকার একটি প্রকল্পের আওতায় এ কাজ করা হচ্ছে। তবে ইউনিয়ন প্রশাসন বলছে, সরকারি পুকুর থেকে মাটি নিয়ে হাটে ভরাটের কথা থাকলেও ব্যক্তিগতভাবে পুকুর খননের নির্দেশ দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটরা গ্রামে সম্প্রতি একটি আমবাগান উচ্ছেদ করে পুকুর খনন শুরু হয়। একই সঙ্গে কামারপাড়া হাটে মাটি ভরাটের কাজ চলছে। এলাকাবাসীর ভাষ্য, রাইঘাটি ইউনিয়নের আওতায় দুটি কাজের জন্য মোট ১৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

ভেকু (খননযন্ত্র) মালিক রবিউল ইসলাম দাবি করেন, এটি রাইঘাটি ইউনিয়নের সরকারি কাজ। তার ভাষ্য অনুযায়ী, ১৮ লাখ টাকা বরাদ্দের বিপরীতে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিষয়ে রাইঘাটি ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিম ইমাম বলেন, সরকারি বরাদ্দের ১৮ লাখ টাকায় আমরা ভেকু মালিক রবিউল ইসলামের কাছ থেকে মাটি কিনছি। তাকে আমি পুকুর খনন করতে বলিনি। আমি টিওনোকে বলেছি, সরকারি পুকুর থেকে মাটি এনে হাটে ভরাট করতে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জমিতে পুকুর খননের সঙ্গে ইউনিয়ন পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যদি সরকারি পুকুর থেকেই মাটি নেওয়ার কথা থাকে, তাহলে ব্যক্তিগত আমবাগান উচ্ছেদ করে পুকুর খনন কেন করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয়দের দাবি, প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু