ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা পাকিস্তানের পেশোয়ারে ক্লাস চলাকালীন ধসে পড়ল স্কুলের ছাদ! ৩২ শিশু-সহ মৃত এক শিক্ষক ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট ফরিদপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:১৪:১৭ অপরাহ্ন
নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ
নওগাঁর ধামইরহাটে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত কসাই এনতাজুল ইসলামকে (৫৫) আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকা থেকে তাকে আটক করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া খাসির মাংস হিসেবে বাজারে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার উদ্দেশে নির্জন একটি আলুক্ষেতে কুকুর জবাই করে মাংস প্রস্তুত করছিলেন। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গেলে জনরোষের ভয়ে মাংস ও অবশিষ্টাংশ ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৫ কেজি মাংস, কুকুরের মাথা ও চামড়া উদ্ধার করে পুলিশ।

এদিকে ​ঘটনার পর থেকেই এনতাজুল আত্মগোপনে ছিলেন। পরে সোমবার সন্ধ্যায় নানাইচ এলাকায় তাকে একা দেখতে পেয়ে চিনে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিক তাকে আটক করে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
, ​ধামইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান- আটক এনতাজুল জনতার হাতে মারধরের শিকার হয়ে আহত ছিলেন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তার সহযোগী দুলু মিয়া এখনও পলাতক রয়েছেন। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, জনস্বাস্থ্যের ওপর এমন ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস দেখাতে না পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪