ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

নওগাঁয় সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৭:২৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৭:২৭:৩৭ অপরাহ্ন
নওগাঁয় সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ নওগাঁয় সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
নওগাঁ শহরে আরিফুল ইসলাম রনক (৩২) নামে এক সাংবাদিককে মারধর করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং পত্রিকা অফিসে আটকে রেখে বাইরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শহরের তাজের মোড় এলাকার আকন্দ মার্কেটে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম রনক, তিনি বর্তমানে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আরিফুল ইসলাম রনক দৈনিক দেশ রূপান্তরের রাণীনগর উপজেলা প্রতিনিধি এবং নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তাঁর বাড়ি শহরের চকরামপুর এলাকায়।

ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাজের মোড়ে আকন্দ মার্কেটের একটি দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকানদার রায়হান রানা ও শুভ (৪০) নামের এক ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় তিনি বরেন্দ্রকণ্ঠ পত্রিকার অফিসে অবস্থান করছিলেন। শোরগোল শুনে বাইরে এসে ঘটনার ভিডিও ধারণ করলে শুভ ও সেতু নামের দুই ব্যক্তি তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে হুমকি দিয়ে চলে যায়।

পরে মোটরসাইকেলের মালিক শুভ ও স্থানীয় বাসিন্দা সেতুর নেতৃত্বে ১৫-১৬ জন যুবক সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আরিফুল।

তিনি জানান, হামলাকারীরা তাঁকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে থাকে। প্রাণ বাঁচাতে দৌড়ে পত্রিকা অফিসে ঢুকলে তাঁকে ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর অফিসের সামনে রাখা তাঁর পালসার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। আমার সহকর্মী আরিফুল ইসলাম রনক পরিস্থিতি থামাতে গিয়েছিলেন। পরে মোটরসাইকেলের মালিক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে অফিসে আটকে রেখে বাইরে তালা লাগানো হয় এবং তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যপারে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তাজের মোড় আকন্দ মার্কেটে দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আরিফুল ইসলাম ও শুভ নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত