ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি

মানুষের ধোঁকা খেয়ে বিষধর সাপ পুষছেন রাজশাহীর আশরাফুল

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৬:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৬:১২:০১ অপরাহ্ন
মানুষের ধোঁকা খেয়ে বিষধর সাপ পুষছেন রাজশাহীর আশরাফুল মানুষের ধোঁকা খেয়ে বিষধর সাপ পুষছেন রাজশাহীর আশরাফুল
নিকটজনের দ্বারা ধোঁকা-প্রতারণার শিকার হলে 'দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি' কথাটি বহুলভাবে ব্যবহৃত হয়৷ কিন্তু প্রতারণার শিকার হয়ে বাস্তবে বিষধর সাপ পোষার ঘটনা বিরল। এবার সেই বিরল ঘটনার জন্ম দিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুর গ্রামের আশরাফুল ইসলাম (৪৫)। পেশায় তিনি একজন অটোমেকানিক।

বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের বিপদ-আপদে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নিজের বিপদে কাউকে পাশে পাননি আশরাফুল।ধোঁকার শিকার হয়ে মনোকষ্টে দূর প্রবাসে পাড়ি জমাতে দালালকে দিয়েছিলেন ২ লাখ ৮০ হাজার টাকা। সেখানেও হন প্রতারণার শিকার। ফলে মানুষের প্রতি আর বিশ্বাস বেঁচে নেই তার। তাই দুধ-ডিম দিয়ে পুষছেন বিষধর গোখরা সাপ। গত প্রায় তিন মাস পূর্বে আহত অবস্থায় গাছের গুঁড়িতে পড়ে ছিল সাপটি। সেটি উদ্ধার করে সুস্থ করে তুলেছেন আশরাফুল। তার মতে, ধোঁকাবাজ-প্রতারক মানুষদের বিশ্বাস করার চেয়ে অবলা প্রাণীকে বিশ্বাস করা দেঢ় ভালো।

তবে এ ঘটনায় তোপের মুখে পড়েছেন তিনি। পাড়া প্রতিবেশিরা যেমন ত্যক্ত, তেমনি বিরক্ত পরিবারের সদস্যরাও। বাড়িতে স্ত্রী পারভিন বেগম (৩৮) ছাড়াও রয়েছেন ছেলে শাওন ইসলাম (১৮) ও মেয়ে সুমাইয়া খাতুন (৯)। তারা নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। তবে এসবে কান দিচ্ছেন না আশরাফুল।

প্রায় দুই ফুট লম্বা সাপটিকে রেখেছেন কবুতর, হাঁস মুরগি রাখা ঘরের টিনের চালার সঙ্গে ঝোলানো মাটির হাঁড়িতে।
দু-একদিন পরপর বের করে ডিম আর গরম দুধ খাওয়ান।

এ বিষয়ে আশরাফুল ইসলাম আমার দেশকে বলেন, ‘আমি বহু মানুষকে সহযোগিতা করেছি। কিন্তু সব সময় ঠকেছি। কিছুদিন আগেও বিদেশ যাওয়ার জন্য দেওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মাইর গেল। আমি মানুষের পাশে থাকলেও আমার পাশে কেউ দাঁড়ায়নি। অনেকে আশা দেয়, কিন্তু কিছুই করে না। অনেককে টাকা ধার দিয়েছি। টাকা মেরে দিয়েছে। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো লোক আমি। কিন্তু যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, ততক্ষণ আপনার মূল্য আছে। পকেটে টাকা নাই, আপনার মূল্য নাই। তাহলে মানুষকে বিশ্বাস করবেন কী করে? একটা ভালো পরামর্শ, তা-ও দেবে না। মানুষের থেকে অবলা প্রাণীকে ভালোবাসা অনেক ভালো।’

আশরাফুলের প্রতিবেশী সুলতান ও মহিনুল  বলেন, এটা তো একটা ভয়ের বিষয়। সাপ তো আপন-পর চেনে না। কাকে কখন কামড়ে দেবে ঠিক নেই। এভাবে সাপ রাখার কারণে এলাকার লোকে তাকে পাগল বলে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আমরা বিষয়টি শুনেছি। সাপ আসলে পোষ মানে না। হয়তো সাপ ধরার কৌশলটা তিনি রপ্ত করেছেন। তারপরও এ ধরনের বিষধর সাপ বাড়িতে রাখা ঝুঁকিপূর্ণ। তা ছাড়া বন্য প্রাণীকে এভাবে বাড়িতে রাখাটাও আইনবিরুদ্ধ কাজ। আমরা সাপটি জব্দ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার