ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ওমরা শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ১

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
ওমরা শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ১ ওমরা শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ১
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক প্রবাসী পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলছাত্রী মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার। এ ছাড়া প্রাইভেটকারের চালক বাবর (২৬) নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে। দুর্ঘটনায় মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার সন্ধ্যায় নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিজান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সৌদি আরবে যান। পাঁচ দিন আগে তারা ওমরা পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওমরা শেষে রোববার রাতে জেদ্দা থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহত মিজানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পাশের গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা মিজানসহ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত মিজানের বাবা শহীদ উল্যাহ। স্বজনদের আহাজারিতে নলচরা ও বিষ্ণুপুর গ্রামে চলছে মাতম।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, “সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে পাঁচজন মারা গেছেন বলে শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ