ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

বাসে মাদক পরিবহনকালে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:১৯:১১ অপরাহ্ন
বাসে মাদক পরিবহনকালে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১ বাসে মাদক পরিবহনকালে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্র জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি দুপুর ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায়, হোটেল নিউ মায়ের আঁচলের সামনে বগুড়া-ঢাকাগামী মহাসড়কে। অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. দুলাল হোসেন (৬৮)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক