সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি দুপুর ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায়, হোটেল নিউ মায়ের আঁচলের সামনে বগুড়া-ঢাকাগামী মহাসড়কে। অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. দুলাল হোসেন (৬৮)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানায়।