ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

নাটোরের বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা জামায়াতের

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১০:৪২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১০:৪২:২৩ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা জামায়াতের নাটোরের বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা জামায়াতের
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে ভাঙচুরের শিকার অন্তত ১১টি বাড়ি মেরামতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এর নির্দেশে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের নিরীহ বাসিন্দাদের অন্তত ১১টি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়ে।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শনকালে আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ঘোষণা দেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর মেরামতের দায়িত্ব জামায়াতে ইসলামী নেবে।

তিনি বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগের কারণে কাউকে নিপীড়নের শিকার হতে হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, স্থানীয় নেতা মোজাম্মেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে দলীয় নেতাদের সরেজমিন উপস্থিতি ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের ঘোষণায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু