ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের অকাল মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র গভীর শোক প্রকাশ

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০১:১৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০১:১৬:০৯ পূর্বাহ্ন
সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের অকাল মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র গভীর শোক প্রকাশ
রাজশাহীর অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
 
আমিনুল ইসলাম ছিলেন রাজশাহী মহানগরীর সালবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা  করে আসছিলেন। সততা, পেশাদারিত্ব ও মানবিক সাংবাদিকতার জন্য তিনি রাজশাহীর সংবাদ জগতে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
 
বাদ আসর গোরহাঙ্গা জামে মসজিদে জানাজা ও পরে গোরহাঙ্গা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২জন স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান বলেন, “সাংবাদিক জুয়েল আহমেদ ছিলেন একজন অক্লান্ত পরিশ্রমী ও নির্ভীক সংবাদকর্মী। রাজশাহীর মাটি ও মানুষের গল্প তিনি তুলে ধরতেন সততা ও নিষ্ঠার সঙ্গে। তার অকাল প্রয়াণে রাজশাহীর সংবাদ অঙ্গন এক সৎ, নীতিবান ও আন্তরিক সহকর্মীকে হারালো।”
 
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
সহকর্মীরা জানান, জুয়েল আহমেদ ছিলেন একজন হাস্যোজ্জ্বল ও সহৃদয় মানুষ, যিনি সবসময় অন্যের পাশে দাঁড়াতেন। রাজশাহী রিভার সিটি প্রেসক্লাব সদস্যদের মতে, তার মতো নিবেদিত সাংবাদিক খুব সহজে পাওয়া যায় না — তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে রাজশাহীর সংবাদ পরিবারে।
 
আল্লাহ তায়ালা মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন — আমিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত