ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে ৯৫ বছরের মসকুনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বয়সও হার মানল দৃঢ়তায়

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:২৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:২৫:১৭ অপরাহ্ন
লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে ৯৫ বছরের মসকুনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বয়সও হার মানল দৃঢ়তায় লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে ৯৫ বছরের মসকুনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বয়সও হার মানল দৃঢ়তায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে এক অনুপ্রেরণাদায়ী দৃশ্যের সাক্ষী থাকল ভোটাররা। বয়স প্রায় ৯৫ ছুঁইছুঁই তবু নাগরিক দায়িত্ব পালনে কোনো দ্বিধা নেই। লাঠিতে ভর দিয়ে সকালেই ভোটকেন্দ্রে হাজির হন মসকুনারা খাতুন।

ফুলবাড়ী উপজেলার সিদ্দিশি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সহায়তায় পৌঁছালেও ভোটকক্ষে প্রবেশের সময় আত্মবিশ্বাস নিয়ে নিজেই হেঁটে যান তিনি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, কিন্তু মনোবলে অটল এই দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “এটাই প্রকৃত নাগরিক দায়িত্ববোধের উদাহরণ।

ভোট দিয়ে বেরিয়ে মসকুনারা খাতুন বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর যত নির্বাচন হয়েছে, আমি চেষ্টা করেছি ভোট দিতে। যতদিন বেঁচে থাকবো, ভোটাধিকার প্রয়োগ করবো এটা আমার দায়িত্ব।” তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়, চোখেমুখে তৃপ্তির ছাপ।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য কেন্দ্রে আলাদা সহায়তা ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকেই এ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে আছে।

বয়সের সীমা পেরিয়েও মসকুনারা খাতুনের এই অংশগ্রহণ যেন স্মরণ করিয়ে দেয়-গণতন্ত্র টিকে থাকে সচেতন নাগরিকের সক্রিয় উপস্থিতিতে। তার এই উপস্থিতি নতুন প্রজন্মের কাছে হয়ে থাকল দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু