ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

​দেশ ব্যাপী ভোট বর্জন পরিচিতি পাওয়া মাড়িয়া কেন্দ্রে ভোট উৎসব

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১০:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১০:৪২:০৮ অপরাহ্ন
​দেশ ব্যাপী ভোট বর্জন পরিচিতি পাওয়া মাড়িয়া কেন্দ্রে ভোট উৎসব ​দেশ ব্যাপী ভোট বর্জন পরিচিতি পাওয়া মাড়িয়া কেন্দ্রে ভোট উৎসব
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭.৩০ শুরু হয়ে বিকেল ৪.৩০ পর্যন্ত শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে ভোট। তবে এ সময়ে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সব চাইতে বেশী। তবে সকালের দিকে পুরুষ ভোটাররা কম উপস্থিতি থাকলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনেকেই বলেছেন ফজরের নামাজ শেষ করেই চলে আসছি ভোট দিতে। আগে ভাগে ভোট দিবার ইচ্ছা শক্তিতেই আসছি । এ দিকে এক সময় ভোট বর্জনের জন্য দেশ ব্যাপী ব্যাপক আলোচিত ভোট কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।এ কেন্দ্রে এবার কেমন পড়ে ভোট। তবে সকাল থেকেই দেখা গেছে এ কেন্দ্রে নারী পুরুষ সমান তালেই ভীড় জমিয়েছিল ভোট কেন্দ্র। বিকেলে ভোট শেস হলে জানা যায় এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৫৮৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২হাজার ৮২৬ ভোট । ফলে ভোট বর্জনের কেন্দ্রে লেগেছিল ভোট উৎসবের আমেজ।

চারঘাট-বাঘা আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত বিএনপি প্রার্থী আবু সাইদ চঁাদ সঙ্গে মুলত লড়াই হবে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের মধ্যে। এদিন সকাল সাড়ে ৭টায় মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোটটি দেন আবু সাইদ চঁাদ। এর পর পরই দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দেন অন্য ভোটাররা।অন্যদিকে একই ইউনিয়নের শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০ টায় ভোট দেন জামায়াত প্রার্থী নাজমুল হক।

শলুয়ারইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জানান, মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৮৩ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের পররাষ্টট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার ক্ষমতা কালিন সময়ে বিএনপিসহ অনান্য দল ভোট বর্জন করলে একজন মানুষও ভোট দিতে আসছিল না কেউ । প্রশাসনসহ ফ্যাসিষ্ট সরকারের সব ধরনের চালিকা শক্তি প্রয়োগ করেও কোন ভোটারকে দিয়ে একটি ভোটও দেযাতে পারেনি। ফলে ওই সময় সারা দেশে ব্যাপক আলোচিত হয় মাড়িযা সরকারী প্রাথীমক বিদ্যালয় ভোট কেন্দ্রটি।এরপর থেকে এ অঞ্চলের মানুষ আর ভোট দেয়নি। তবে এবারের নির্বাচনে এই কেন্দ্রে দেখা গেছে ভোটাররা চরম উৎসাহ, উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট উৎসব করে ভোট দিয়েছেন।

যার উদাহরন এবারের ভোটে এ কেন্দ্রে ৩হাজার ৫৮৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৮২৬ জন।

ভোট দিতে আসা আব্দুল রফিক বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাড়িয়া গ্রামের মানুষ ভোট দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রািতমন্ত্রী শাহরিয়ার আলম  ক্ষমতাকালিন সময়ে ২০১৪ সালে একেন্দ্রে একজন মানুষ আসেনি ভোট দিকে। 

সারা দেশের মধ্যে একটি ভোট কেন্দ্র মাড়িয়ায় কোন ভোট পড়েনি। কিন্তু এবারভোট উৎসব চলছে। ভোর থেকে লাইনে দাড়িয়ে উৎসবের আমেজেই ভোট তিয়েছেন  ভোটাররা।

মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমানের ভাষ্য, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। এই কেন্দ্রে ভোট  দিয়ে বিএনপি প্রার্থী আবু সাইদ চঁাদ বলেন, এই গ্রামের মানুষ ভোট বর্জনের সধ্যে দিয়ে বয়কট করেছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগকে। তবে এবারের নির্বাচনে ভোরথেকে মানুষ এসে লাইনে দাড়িয়ে ভোট দিয়ে প্রমান করলো এ গ্রামের মানুষ শান্তিপ্রিয় মানুষ।এ কেন্দ্র ছাড়াও চারঘাট-বাঘা জুড়েই ছিল ভোট উৎসবের আমেজ। আমি শতভাগ আশা করি সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হিসেবে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। 

শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জামায়াত প্রার্থী নাজমুল হক জানান,এবারের ভোট শান্তিপুর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে তিনিও শতভাগ আশা করছেন জয়ের ব্যাপারে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার