ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৫:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১০:২৯:১৯ অপরাহ্ন
রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট - ২০২৬কে কেন্দ্র করে টানা সরকারি ছুটির সুযোগে রাজশাহীসহ পার্শ্ববর্তী এলাকায় উৎসবমুখর ভোটের পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই শহর ও গ্রামে মানুষজন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ও ভোট দিতে বাড়ি ফিরে ভিড় ও উত্তেজনার মধ্য দিয়ে দিনটি পার করছেন।

রাজশাহী নগরীর ধরমপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার সৌরভ হোসেন বলেন, প্রায় এক বছর পর ঢাকাতে থেকে ছুটিতে রাজশাহীতে এসে ভোট দিতে পারছি। বাবা-মা ও বন্ধুদের সঙ্গে সময় কাটালাম, এলাকায় সবাই ভোট নিয়ে উৎসবমুখর আলোচনায় ব্যস্ত।

স্থানীয় কাঠমিস্ত্রি মোঃ আলম বলেন, কারখানা বন্ধ করে ভোট দিতে এলাম। এবার সাধারণ মানুষের মাঝে আগ্রহ সত্যিই চোখে পড়ার মতো। দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

পাবনা জেলার দুর্জয় খান বলেন, ১৬ বছর ভোট দিতে পারিনি, এবারের ভোটে স্বচ্ছতা ও নিরাপত্তা থাকায় স্ত্রী তাসমিরা তাবাসসুম ও ছোট বোন মিস আনিসা আক্তারকে নিয়ে রাজশাহী নগরীর ভদ্রা এলাকার নিজ বাড়িতে এসেছি। সকাল বেলায় কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেব।

বুধবার থেকে নগরীর দোকানপাট বন্ধ ও রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। চিরচেনা ব্যস্ত নগরী আজ তুলনামূলকভাবে নিরিবিলি হলেও পাড়া-মহল্লার চা দোকান ও রাস্তার মোড়গুলোতে হ্যাঁ-না ভোট নিয়ে নানা বিশ্লেষণ ও আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রভাব, প্রার্থী প্রতিক ও ভোটের পরিণতি নিয়ে বিভিন্ন মতামতও শোনা যাচ্ছে।

শিক্ষিত সচেতন ভোটাররা হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যাখ্যা করলেও অনেকেই ভুল ধারণা ও অটল ধাঁধার মতো মতামতও ব্যক্ত করছেন। সর্বত্রই পূর্বে নিস্তব্ধ থাকা অনেক ভোটারের মুখে ভোট ও প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। বিশেষত নারী ও শিশুদের মধ্যেও ভোট উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় ও সময় চত্বরে সাধারণত সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপস্থিতি থাকলেও আজ বেশিরভাগ সময় রাস্তাঘাট শূন্যতার সাক্ষী হয়েছে।

এদিকে, দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, এবারের ভোট অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে। প্রশাসন কোন পক্ষপাতিত্ব করছে না এবং কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এই মন্তব্য আজ বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নির্বাচন ও গণভোট-২০২৬ এর সার্বিক প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ