ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা!

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:০০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:০০:৫৬ অপরাহ্ন
নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা! ফাইল ফটো
চাইনিজ রেস্তরাঁয় খেতে গেলে স্টার্টারে একটি পদ অনেকেরই পছন্দ— মুচমুচে স্বাদের প্রন টেম্পুরা। এখন বিয়েবাড়ির মেনুতেও জায়গা করে নিয়েছে এই খাবার। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন প্রন টেম্পুরা। রইল ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা বানানোর সহজ রেসিপি।

উপকরণ: ৮-১০ টি বাগদা চিংড়ি (খোসা-মাথা ছাড়ানো, তবে লেজের ভাগটুকু থাকবে), ১ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ২ টেবিল চামচ লেবুর রস, ১ কাপ ময়দা, ১ কাপ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ মাখন, ২ টেবিল চামচ আদা-রসুন-কাঁচালঙ্কা-ধনেপাতা (মিহি করে কুচোনো), স্বাদ মতো নুন, পরিমাণ মতো ঠান্ডা সোডা ও পরিমাণ মতো সাদা তেল।

প্রণালী: আদা-রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে চিংড়িমাছ মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। এ বার একটি বড় পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, মাখন, আদা-রসুন-কাঁচালঙ্কা-ধনেপাতা কুচি খুব ভাল করে মিশিয়ে ঠান্ডা সোডা দিয়ে ফেটিয়ে নিন। এ বার একটি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে চিংড়িমাছগুলি ময়দার মিশ্রণে ডুবিয়ে তেলে ছাড়ুন। মুচমুচে করে ভেজে তুলে নিন। সুইট চিলি সসের সঙ্গে পরিবেশন করুন গরমাগরম প্রন টেম্পুরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার