ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

কানাডার স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত্যু ১০ জনের!

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:৫৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০২:৫৭:২৮ অপরাহ্ন
কানাডার স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত্যু ১০ জনের! ছবি: সংগৃহীত
কানাডার স্কুলে আততায়ীর এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। তবে কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। পাল্টা হামলায় নিহত সন্দেহভাজন হামলাকারীও।

বুধবার দুপুরে (স্থানীয় সময়) কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে তারা। যত দ্রুত সম্ভব স্কুলের মধ্যে থেকে পড়ুয়া এবং অন্যদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আততায়ী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন। সকলকে হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

কানাডার পুলিশ বিবৃতি জারি করে জানিয়েছে, বুধবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ (স্থানীয় সময়) ওই স্কুলে ঢুকে এক আততায়ী গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। এই ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। টহলদারি চালানো হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না-হওয়ার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্কুলের ভিতর আততায়ী-সহ সাত জনের দেহ উদ্ধার হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় তিন জনকে তৎক্ষণাৎ বিমানে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে পরে তিন জনেরই মৃত্যু ঘটে।’’ স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশের তরফে। তবে সন্দেহভাজন আততায়ীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ। কী উদ্দেশ্যে হামলা, তা জানার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ