ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক স্বামীর সামনে প্রেমিককে মালা পরিয়ে বিয়ে মুর্শিদাবাদের ছেতিয়ানিতে ‘বাবরি’ মসজিদের নির্মাণকাজ শুরু ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬ - মুন্সিগঞ্জে উত্তেজনা পল্লবীতে পোলিং অফিসারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থদণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো এলাকায় নাগেশ্বরীতে সড়ক দুর্দান্তে বৃদ্ধের মৃত্যু, পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা রাজশাহীতে বিকাল ৪টার মধ্যে শতভাগ ভোট কেন্দ্রের নির্বাচনি মালামাল বিতরণ সম্পন্ন গভীর রাতে শীতার্ত মানুষের পাশে মানবিক এসিল্যান্ড, শিবু দাশ রাজশাহী ১ আসনে তিন প্রর্থীর বাড়ি গোদাগাড়ী, জয় নির্ধারণ তানোরের ভোটে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে জয়-পরাজয়ের সমীকরণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মুহূর্তে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচনের আগে ৪ পুলিশ কর্মকর্তার বদলি বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার জননিরাপত্তা নিয়ে শঙ্কা, ভারতের ভয়ঙ্কর অস্ত্র ‘পেনগান’ বাংলাদেশে নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা উদ্ধার শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন ইইউ প্রতিনিধি দলের জামায়াত নেতার মৎস্য খামারে মিলল অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম ভোট চাইতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানি করলেন জামায়াতের কর্মীরা!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট , রাজশাহী বিভাগে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:৩২:৪৮ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট , রাজশাহী বিভাগে  আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট , রাজশাহী বিভাগে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে রাজশাহী বিভাগে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার। তিনি বলেন, রাজশাহী বিভাগের ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়নে মোট ৩৯টি সংসদীয় আসনে প্রায় ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ভোট পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বিভাগে ৫১৮৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে যার ১৭৬৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা ও অপরাধ প্রতিরোধে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ৫৬টি আগ্নেয়াস্ত্র এবং রাজশাহী রেঞ্জ পুলিশ ৭৪টি আগ্নেয়াস্ত্রসহ ৪৩৩টি দেশীয় অস্ত্র জব্দ করেছে। একই সময়ে ৪৫৯৪টি বৈধ অস্ত্র জমা পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে মোট ১,০০,৪৬৬ জন আইনশৃঙ্খলা সদস্য দায়িত্ব পালন করবেন। যার মধ্যে সেনাবাহিনী ১০ হাজার, বিজিবি ৪১২৩, রেঞ্জ পুলিশ ১৩৭৯৬, র‌্যাব ১০০৬, আরএমপি ২৪০৫ এবং আনসার-ভিডিপি ৭২,৭৩৬ জন। প্রতি আসনে গড়ে প্রায় ২,৬৬৮ জন সদস্য দায়িত্বে থাকবেন।

ভোটার ও কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৫২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২৩১৮টি বডি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম, ড. মো: জিল্লুর রহমান, কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তাও।

এদিকে, বিভাগীয় পর্যায়ে কোর কমিটির মাধ্যমে নিয়মিত আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জয়েন্ট অপারেশন সেল সচল থাকবে এবং প্রতিদিন পিআইডি’র মাধ্যমে নির্বাচনের হালনাগাদ তথ্য মিডিয়ায় জানানো হবে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কমিউনিটি সভা, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

প্রেস ব্রিফিং শেষে বিভাগীয় কমিশনার সকল স্তরের জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোটের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই: বিভাগীয় কমিশনার

নির্বাচনে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই: বিভাগীয় কমিশনার