ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০২:৪২:৪৯ অপরাহ্ন
নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে  ভোটের  সরঞ্জাম পাঠানো শুরু নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু
নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য  নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার বেলা ১০টার দিকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রগুলোতে।

বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, মাইকে ঘোষণা দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেয়া হচ্ছে। সেই সরঞ্জাম বুঝে নিচ্ছেন কর্মকর্তারা। সরঞ্জাম বুঝে নিয়ে তারা রওনা দিচ্ছেন কেন্দ্রের উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। একটি কেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি ও কেন্দ্রভেদে ১-২ জন পুলিশ সদস্য ভোট কেন্দ্রের আইনশৃংখলা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সারা উপজেলা টহল দিবেন। 

তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আশা করি আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)ভোটররা নির্বিঘ্নে দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১(নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন  অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২