ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নান্দনিকতা ও পাখিদের খাদ্য চিন্তায় রেখে গাছ রোপণ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৩:১০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৩:১০:৪৪ পূর্বাহ্ন
নান্দনিকতা ও পাখিদের খাদ্য চিন্তায় রেখে গাছ রোপণ নান্দনিকতা ও পাখিদের খাদ্য চিন্তায় রেখে গাছ রোপণ
বাগানবিলাশ, কাঠগোলাপ, তেঁতুলসহ বিভিন্ন রকমের ফলদ ও ফুল গাছ রোপণের কর্মসূচি পালন করেছে মহারাজপুর এডুকেটেড স্যোসাইটি নামে একটি সংগঠন।

সোমবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সদস্য ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর বনগ্রাম বাজার এজেন্ট সত্ত্বাধিকারী মো. আবু নাঈম জানালেন, পরিবেশের ভারসম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন ও পাখিদের খাদ্য ব্যবস্থাসহ মাল্টি উপযোগিতার কথা চিন্তা করে তারা গাছ নির্বাচন করেছেন।

তিনি বলেন, ‘মহারাজপুর এডুকেটেড স্যোসাইটি একটু ব্যতিক্রম প্লাটফর্ম। এটি আসলে সংগঠনও বলা যায় না। সংগঠন থাকলে সেখানে কমিটি থাকে, পদ-পদবি থাকে। আমাদের তেমন কিছু নেই। সবাই সাধারণ সদস্য। ইউনিয়নের ন্যূনতম স্নাতক পাশ এবং ইতিবাচক চিন্তা ধারণ করা মানুষদের একত্রি হওয়ার জায়গা এটি। কোনো ফান্ডিং বা চাঁদা নেই এখানে। আলোচনা সাপেক্ষ একেকটি ভালো কর্মসূচি গ্রহণ করা হয়। সম্ভাব্য খরচ আলোচনা করা হয়- সদস্যদের মধ্য থেকে সাধ্য অনুযায়ী কন্ট্রিবিউট করে কাজটি সম্পন্ন করা হয়। প্রতি উদ্যোগের হিসাব সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হয়।’

সংগঠনের আরেক সদস্য সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া বলেন, ‘আমরা যারা গ্রামীণ সমাজের শিক্ষিত শ্রেণি আছি তারা অধিকাংশই বিচ্ছিন্ন। ইচ্ছে থাকলেও অনেক ভালো কাজ করা হয়ে ওঠে না। এছাড়া ভিলেজ পলিটিক্সের ফ্যাঁকড়া তো আছেই। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগানোর জন্য মহারাজপুর এডুকেটেড স্যোসাইটি একটি ভালো স্থান।’

সোমবার সকালে গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণপুর ঈদগাহে গাছগুলো রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুজাহিদ হোসেন, অগ্রণী ব্যাংকের মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ এর বনগ্রাম বাজার এজেন্ট সত্ত্বাধিকারী মো. আবু নাঈম, সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া, ইঞ্জিনিয়ার রাহাদ রবি, মহারাজপুর ইউনিয়নের ১-নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক হুসাইন আহমেদ কবির, গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার