ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ১০:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ১০:০৮:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধারচাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি ২ পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক সম্ভব হয়নি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহল দল সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

এদিন দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে।

এরই ধারবাহিকতায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
 
তিনি আরো বলেন, ‘নির্বাচন সামনে রেখে দুষ্কৃতকারীরা দেশে বড় নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধ পথে যেন অস্ত্র, গুলি চোরচালান না করতে পারে সে জন্য তৎপর রয়েছে বিজিবি। সম্প্রতি বিজিবি সারা দেশে ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাওডার এবং ৫৪টি অনান্য অস্ত্র জব্দ করেছে।

এর মধ্যে ৫৩ বিজিবি একজন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা