ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মাটির গর্ত থেকে বিকাশ এজেন্টদের ৯ লাখ টাকা উদ্ধার

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ১০:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ১০:০১:০৫ অপরাহ্ন
মাটির গর্ত থেকে বিকাশ এজেন্টদের ৯ লাখ টাকা উদ্ধার মাটির গর্ত থেকে বিকাশ এজেন্টদের ৯ লাখ টাকা উদ্ধার
চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে মাটির গর্তে রেখে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাশের এসআর (ডিএসও) এর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন সদরের উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) ও একই এলাকার দেলোয়ার হোসেন গাজী ছেলে এবং রাব্বির সহযোগী ফরহাদ হোসেন (২১)।

খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল তার।

কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে তিনি অফিসে ফোন করে জানান তাকে অপহরণের করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ৫ ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৭) করা হয়। 
পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বির দেখানো মতে তার বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স গিয়ে ৯ লাখ টাকা উদ্ধার করেন এবং ঘটনায় জড়িত সহযোগী মো. ফরহাদ হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। পরিবেশকের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। এছাড়াও তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম